Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে স্কুলব্যাগে ইয়াবাসহ যুবক আটক

asif

asif

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

চাঁদপুরে স্কুলব্যাগে ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুর প্রতিনিধি-: চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাশিম খান (৩৫) নামে এক যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়ান মিনিটের মোড় সংলগ্ন ‘সাধনা ঔষধালয়ের’ সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ান মিনিটের মোড় এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার ফেরদৌস ও এসআই গাজি কালাম সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন হিসেবে হাশিম খানকে আটক করে দেহ ও সাথে থাকা মালামাল তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি স্কুলব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশে নিজের হেফাজতে রেখেছিলেন আটক যুবক। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম