Logo
Logo
×

সারাদেশ

সেনবাগে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

asif

asif

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

সেনবাগে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি-: নোয়াখালীর সেনবাগে মো. সোহেল রানা (২৮) নামে এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের জিতু ব্যাপারী বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা ওই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুরুল হুদার ছেলে। তিনি সেবারহাট বাজারসংলগ্ন রাজারামপুর বশিরিয়া মাদরাসায় আইটি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টায় নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাতে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে গতকাল শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম