Logo
Logo
×

সারাদেশ

চৌমুহনীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মিছিল

asif

asif

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

চৌমুহনীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মিছিল

নোয়াখালী প্রতিনিধি-:নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের করে।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী কাচারি বাড়ির সামনে থেকে নাপিতের পোলো পর্যন্ত মিছিল করে দলটির নেতাকর্মীরা। 
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ৩টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোলো হয়ে নাপিতের পোলো এলাকা প্রদক্ষিণ করে। মিছিলকারীরা একপর্যায়ে নাপিতের পোলো এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের ভবনের সামনের দরজায় পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় ভবনের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। তাৎক্ষণিকভাবে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। তারা সড়কে প্রায় ১০ মিনিট মিছিল করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’এমন স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের সঙ্গে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানার ছিল। মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের সামনে গিয়ে প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময়ে অফিসটির বাইরের জানালার কাচ ভাঙচুর করা হয়। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।
তবে এর প্রতিবাদে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চৌমুহনী বাজারে মিছিল করে।  বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস। পরে তারা অফিসটির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম