ঘোড়াউত্রা নদী হতে রাতের আধারে বালি উত্তোলনের অভিযোগ
asif
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
ঘোড়াউত্রা নদী হতে রাতের আধারে বালি উত্তোলনের অভিযোগ
কিশোরগঞ্জ প্রতিনিধি - কিশোরগঞ্জের নিকলী উপজেলাটি একটি হাওর অধ্যুষিত উপজেলা। সেই উপজেলায় ৭টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে সারা বছর পানি থাকে। এর মধে স্থানীয় কিছু প্রভাবশালী মহল ছাতিচরের ঘোড়াউত্রা নদী হতে ও শিংপুর ইউনিয়নের শিংপুর নদী হতে একই কায়দায় রাতের বেলায় ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন যাবৎ বালি উত্তোলন করে আসছে বলে অভিযোগ উঠেছে। এই চক্রটি উত্তোলিত বালু দিয়ে দীর্ঘদিন পাইব লাইনের মাধ্যমে ছাতিরচরের পূর্ব পাড়া ও উত্তর পাড়া এলাকায় ৩ ফসলি জমি ভড়াট করা হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এতে নদী ভাঙ্গনের ঝুঁকি ভাড়ার পাশাপামি কৃষি জমি ও স্থানীয় কৃষি অর্থনীতির ভীষণভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় গ্রামগণ আদালত খন্ডিতভাবে জরিমানা করা হলে ও পরক্ষণে এচক্রটি কোনোভাবেই প্রশাসনকে কোনো তোয়াক্কা করছে না। আর বিশেষ করে স্থানীয় প্রশাসন তাদেরকে কোনো আইনানুগ ভাবে পদক্ষেপ না নেওয়ার ফলে তারা বেপোরোয়া হয়ে পড়েছে বলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা গণমাধ্যম কর্মীদের বলেন, আইনগতভাবে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।
