Logo
Logo
×

সারাদেশ

হিলিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক

asif

asif

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

হিলিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক

হিলিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামা আটক 
দিনাজপুর প্রতিনিধি - দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মামা তাজেল তালুকদার (৫৫) কে আটক করেছে পুলিশ। শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। গতকাল রোববার সকালে উপজেলার নিজ বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন। তার বাবা থাকেন ঢাকায়। ফলে শিশুটি দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করছিল। অভিযুক্ত ব্যক্তি শিশুটির মামা। তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে থাকতেন। অভিযোগে বলা হয়েছে, গত শুক্রবার রাতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন অভিযুক্ত। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় গতকাল রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটির দাদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
 

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম