Logo
Logo
×

সারাদেশ

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট

asif

asif

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট
পঞ্চগড় প্রতিনিধি - দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটসহ বিভিন্ন প্রকার সমস্যা লেগেই আছে। স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার হলেও এখানে তার উল্টো চিত্র। সরেজমিন দেখা যায়, হাসপাতালের টিকিট কাউন্টার থেকে শুরু করে বিভিন্ন বিভাগে রোগীদের প্রচণ্ড ভিড়। বহির্বিভাগে চিকিৎসকদের সামনে দীর্ঘ লাইনের সারি। গড়ে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগেও প্রায় প্রতিদিন একশ থেকে দেড়শ জন রোগী সেবা নিতে আসেন। সম্প্রতি আটোয়ারী উপজেলার প্রায় দেড় থেকে দুই লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান আশ্রয়স্থল ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। বর্তমানে ৪০টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪ জন চিকিৎসক। তৃতীয় শ্রেণির অনুমোদিত ৭২টি পদের ৩০টি ও চতুর্থ শ্রেণির ৩০টি পদের মধ্যে ২২টি পদ শূন্য রয়েছে। ডাক্তার ও জনবল সংকটের কারণে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন ও ভোগান্তিতে পড়ছেন কর্তব্যরত চিকিৎসকসহ সেবাপ্রার্থীরা। হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিনসহ আধুনিক মানের প্যাথলজিক্যাল ল্যাব রয়েছে। জরুরি এক্স-রেসহ অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালে করা যায়, তবে টেকনিশিয়ান পর্যাপ্ত না থাকায় ল্যাবের একজন টেকনিশিয়ানকে সেবা দিতে অনেক সময় হিমশিম খেতে হয়। হাসপাতালে আধুনিক যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার থাকলেও বর্তমানে তা বন্ধ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর বলেন, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির তীব্র জনবল সংকট রয়েছে। স্বল্প জনবল নিয়ে আমড়া আমাদের সাধ্যমতো রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি। উপজেলার সাধারণ মানুষসহ এলাকার সুধীজন আটোয়ারী হাসপাতালের সব প্রকার সমস্যা সমাধানের জন্য পঞ্চগড়-১ আসনের এমপিসহ স্বাস্থ্য-সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন ব্যক্তির সুনজরের প্রতি জোর দাবি জানিয়েছেন।

 

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম