Logo
Logo
×

সারাদেশ

মুজিব নগরে জমি নিয়ে সংর্ঘষে বৃদ্ধা নিহত, আহত ৩

asif

asif

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম

মুজিব নগরে জমি নিয়ে সংর্ঘষে বৃদ্ধা নিহত, আহত ৩

মেহেরপুর প্রতিনিধি-: মেহেরপুরের মুজিবনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তহুরা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে হানিফ মহলদারসহ তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে সামনের পাকা রাস্তায় পৌঁছান হানিফ মহলদার। এ সময় প্রতিপক্ষের লোকজন বাঁশ, কাঠ ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। ছেলেকে রক্ষা করতে মা তহুরা খাতুন এগিয়ে এলে হামলার স্বীকার হয়ে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে হানিফের মামা শহিদুল মোল্লা ও রহজান মহলদার ঘটনাস্থলে ছুটে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হানিফ মহলদার, রহজান মহলদার ও শহিদুল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত তহুরা খাতুনের স্বামীর নাম মৃত রমজান মহলদার। আহতরা হলেনÑহানিফ মহলদার (৫০), রহজান মহলদার (৪০) ও শহিদুল মোল্লা (৬০)। এ ঘটনায় ইসলাম মহলদার (৫০), শাহিন মহলদার (২৫), জাহিদ মহলদার (২২), ছয়রদ্দীন মহলদার (৪৫), আসান মহলদার (৬০), জানদার মহলদার (৬০) ও আমজাদ মহলদারসহ কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া জানান, খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সত্যতা যাচাই করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত খবর

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

ফুলবাড়ীতে বাঁধাকপির কে.জি. ৫-৭ টাকা, বিপাকে কৃষক

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চলন্ত বাসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

চাটমোহরে ধান মাড়াই মেশিনে গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

পুঠিয়ার কলেজ পরিদর্শনে মন্ত্রী, ক্লাসে উপস্থিত পেলেন মাত্র একজন শিক্ষার্থী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম