Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে নারী হত্যায় আসামির মৃত্যুদ-

asif

asif

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:৪৫ পিএম

নারায়ণগঞ্জে নারী হত্যায় আসামির মৃত্যুদ-

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জে ফাতেমা আক্তার রেখা (৪৫) নামে এক নারীকে হত্যার দায়ে মোক্তার আলী (৪৭) নামে এক আসামিকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিভানা খায়ের জেসি এ রায় ঘোষণা করেন। আসামি মোক্তার আলী ফতুল্লার কাশিপুর হাজীপাড়া কদম আলী স্কুলসংলগ্ন এলাকায় বসবাস করতেন। মামলার নথি অনুযায়ী, ফাতেমা আক্তার রেখা হত্যার ঘটনায় ২০২২ সালের ২১ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলাটি করা হয়। মামলাটির নম্বর ৫৯(১১)২২। এতে দ-বিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, মামলাটির বিচারিক কার্যক্রম শেষে গতকাল মঙ্গলবার আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে আদালত মোক্তার আলীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। 
 
সম্পর্কিত খবর

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বুলু

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

বিদেশে চাকরির কথা বলে প্রতারণা: ১২ জনের কারাদ--জরিমানা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ছুটি ছাড়াই টানা তিন দিন অফিসে অনুপস্থিতি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

ডাকঘর থাকলেও নেই নিরাপদ কোনো ভবন

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

সৈয়দপুরে নাগরিক দুর্ভোগ লাঘবে বিভিন্ন সড়ক উন্নয়ন কার্যক্রম অব্যাহত

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

চাঁদপুরে রাতের আঁধারে কেয়ারটেকারের ওপর বর্বরোচিত হামলা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম