Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার আটক

asif

asif

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার আটক

চাঁদপুর প্রতিনিধি - চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামের এক কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। আটক সেলিম মজুমদার উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত তরিক উল্লার ছেলে। তিনি পৌর এলাকার একটি প্রবাসী ব্যক্তির নির্মাণাধীন ছয়তলা ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত সেলিম মজুমদারকে ‘দাদা’ বলে ডাকত। এই সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটিকে বিভিন্ন ধরনের চকলেট ও খাবারের লোভ দেখাতেন। ঘটনার দিন দুপুরে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে শিশুটির মা নির্মাণাধীন ওই ভবনের নিচতলার সিঁড়ির কক্ষ থেকে তাকে কান্নারত অবস্থায় বের হতে দেখেন। কান্নার কারণ জিজ্ঞাসা করলে শিশুটি সেলিম মজুমদারের নির্যাতনের বিষয়টি তার মাকে খুলে বলে। পরে পরিবারের সদস্যরা পরীক্ষা করে শিশুটির শরীরে নির্যাতনের প্রাথমিক আলামত দেখতে পান। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম মজুমদারকে আটক করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত খবর

দেশের গণপরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক বাস চালু উদ্যোগ

দেশের গণপরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক বাস চালু উদ্যোগ

পুঠিয়ায় খাল খনন করায় জীববৈচিত্রের মান বদলেছে

পুঠিয়ায় খাল খনন করায় জীববৈচিত্রের মান বদলেছে

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময়

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময়

সাঁথিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাঁথিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দাকোপে সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দাকোপে সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম