Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গামাটিতে সাংবাদিকদের মানববন্ধন

asif

asif

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম

রাঙ্গামাটিতে সাংবাদিকদের মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি - রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাঁর দ্রুত মুক্তির দাবি জানান। মানববন্ধনে রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙ্গামাটি জেলার সভাপতি সমির কান্তি দে, সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েনের সভাপতি সোহাগ আরেফিন, বড়–য়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সনৎ কান্তি বড়–য়া, উদীচী শিল্পীগোষ্ঠী রাঙ্গামাটি জেলার সহ-সভাপতি আশীষ কুমার বড়–য়া, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মিল্টন বিশ^াস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি হিমেল চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক প্রান্ত রনি, নানিয়ারচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেহেরাজ সুজন। এসময় কর্মসূচিতে রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দের সঞ্চালনায় সংহতি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ রাঙ্গামাটি জেলা ইউনিট ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে তাঁর পেশাগত দায়িত্ব পালনের কারণে হয়রানি বা দীর্ঘদিন আটক রাখা হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়ায় নিষ্পত্তির দাবি জানান বক্তারা। বক্তারা বলেন, মানববন্ধন থেকে তাঁর পরিবারের সদস্যদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মুক্তির ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন বক্তারা। বক্তারা আরও বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে তুলে নেওয়া মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। এমন ভয়ের পরিবেশ বজায় থাকলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। ‘২৪ পরবর্তী আমরা ভেবেছি এসব আর হবে না, কিন্তু তা এখনো অব্যাহত আছে। আমরা ভীতিমুক্ত, শঙ্কামুক্ত পরিবেশ চাই এবং সাংবাদিক সৈকতের নি:শর্ত মুক্তির দাবি জানাচ্ছি। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সামনে থেকে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। পরে পুলিশ সুপারের মাধ্যমে জানতে পারা যায় তাকে ঢাকা থেকে আসা ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে।

 

সম্পর্কিত খবর

দেশের গণপরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক বাস চালু উদ্যোগ

দেশের গণপরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক বাস চালু উদ্যোগ

পুঠিয়ায় খাল খনন করায় জীববৈচিত্রের মান বদলেছে

পুঠিয়ায় খাল খনন করায় জীববৈচিত্রের মান বদলেছে

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময়

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময়

সাঁথিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাঁথিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দাকোপে সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দাকোপে সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম